মাগুরা: মাগুরা জেলার শালিখা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ডিসেম্বর বুধবার ৪নং শতখালী ইউনিয়নের সীমাখালি বাজারে শ্রমিক দলের কার্যালয় উক্ত সমাবেশের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানকে সফল করার উদ্দেশ্যে আড়পাড়া  উপজেলা পরিষদের সামনে থেকে মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে একটি মোটর সাইকেল শোডাউন সীমাখালী কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন।  


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, সভাপতি,জেলা শ্রমিক দল মাগুরা, প্রধান বক্তা মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল মাগুরা।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাজী আখের আলী বিশ্বাস, আহবায়ক, শালিখা উপজেলা শ্রমিকদল। উপস্থিত ছিলেন, মোঃ জামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শালিখা উপজেলা শ্রমিক দল। বিপ্লব সরদার, যুগ্ম আহবায়ক শালিখা উপজেলা শ্রমিক দল। রেজাউল মুন্সি ও মোঃ এনামুল, আলমগীর মুন্সি, যুগ্ন আহবায়ক,শালিখা উপজেলা শ্রমিকদল। 

শ্রমিক দলের সদস্য মুক্তার হোসেন, আওয়াল শেখ, তরিকুল গাজী, আমিনুর লস্কর। প্রমুখ,,


আয়োজনে বিপ্লব সরদার যুগ্ন আহবায়ক শালিখা উপজেলার  শ্রমিক দল।ও বিভিন্ন ইউনিয়নের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



সুবীর কুমার | শালিখা, মাগুরা